মিন্টুর মুক্তি চান ব্যবসায়ী নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর মুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের সাবেক তিন সভাপতি সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন এবং আকরাম হোসেনকে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে কার্যকর কোনো সমাধান না হলে বুধবার ব্যবসায়ীরা বৈঠক করে পরবর্তী কার্যক্রম ঠিক করবেন। গুলশানে গতকাল রোববার এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক নেতারা বৈঠকে বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন।