মিন্টুর মুক্তি দাবি এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার এফবিসিসিআইয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ এফবিসিসিআইয়ের জরুরি পর্ষদের সভা ছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর মুক্তি চাই। তিনি একজন ব্যবসায়ী, অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া হোক।’ তিনি আরও বলেন, ‘আমরা আর হরতাল চাই না। দেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ চাই।’

এর আগে গত শুক্রবার রাত একটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আব্দুল আউয়াল মিন্টুকে আটক করা হয়। পরদিন মতিঝিল থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই দিন পুলিশের পক্ষ থেকে আদালতে রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে তাঁর পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত আগামীকাল বৃহস্পতিবার তাঁর রিমান্ড ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।