মিন্টুর রিট আবেদনও খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আউয়াল মিন্টু।ফাইল ছবি
আবদুল আউয়াল মিন্টু।ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মিন্টুর আবেদন সরাসরি খারিজ করে দেন। 

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। মেয়র পদে নির্বাচনের জন্য মিন্টুর সমর্থনকারী আবদুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার নন, এই যুক্তিতে গত ১ এপ্রিল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন আবদুল আউয়াল মিন্টু। গত শনিবার বিভাগীয় কমিশনার শুনানি শেষে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন মিন্টু। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর রিট আবেদন জমা দেন তাঁর আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন।

আজ সকাল ১১টা থেকে শুনানি শুরু হয়। মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে আড়াইটা পর্যন্ত চলে। মিন্টুর পক্ষে আদালতে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিএনপির একটি সুত্র জানায়, আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হওয়ার পর উত্তর সিটি করপোরেশনে বিকল্প ধারা সমর্থিত প্রার্থি মাহী বি চৌধুরীর সম্ভবনা উজ্জ্বল হলো।

আরও জানতে পড়ুন: