মিমকো জুট মিলের শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘার মিমকো জুট মিলস লিমিটেডে মজুরি বাড়ানোয় পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার মিলের চার শতাধিক শ্রমিক তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।জানা গেছে, দীর্ঘদিন ধরে মিলের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। একজন শ্রমিককে দৈনিক ৬০ টাকা মজুরি দেওয়া হয়। এ ধারাবাহিকতায় গত শনিবার ভোর থেকে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কাজে যোগদান না করে কর্মবিরতি পালন করেন।