মিয়ানমারে বন্যার্তদের ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিয়ানমারের বন্যাদুর্গত মানুষদের জন্য প্রায় এক কোটি টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস শাখা সূত্র জানিয়েছে, প্রায় এক টন ওজনের এসব ওষুধ আজ শনিবার বাংলাদেশ বিমানের দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে মিয়ানমারে পাঠানো হবে। খবর বাসসের।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বন্যাদুর্গতদের জন্য জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল, তাঁবুসহ জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।