মিরকাদিম পৌরসভার ইটভাটাগুলো বন্ধ হলো
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর এলাকার চারটি এবং টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকায় অবস্থিত একটিসহ মোট পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটভাটাগুলোকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ইটভাটার মালিকদের তলব করে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ আদেশ দেন।ইটভাটাগুলো হচ্ছে: মিরকাদিম পৌরসভার ইমামচর মৌজায় মেসার্স এ আর ব্রিকস, পাশের তেলখিরা মৌজায় ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার ও শাহ আমানত ব্রিকস, মেসার্স হযরত আলী ব্রিকস এবং টঙ্গিবাড়ী উপজেলার বেতকা সেতুর কাছে মেসার্স আদর্শ ব্রিকস। এর মধ্যে কয়েক বছরের পুরোনো ইটভাটা মেসার্স এ আর ব্রিকসকে মিরকাদিম পৌর এলাকা থেকে এক মাসের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর দপ্তরে উপস্থিত নির্মাণাধীন ইটভাটার মালিকেরা প্রতিজ্ঞা করেন, তাঁরা পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া নির্মাণকাজে আর অগ্রসর হবেন না। অন্যদিকে, এ আর ব্রিকসের মালিক জানিয়েছেন, তিনি তাঁর ইটভাটা পৌর এলাকার বাইরে সরিয়ে নেবেন।মোহামঞ্চদ মুনীর চৌধুরীকে জানান, প্রথম আলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইটভাটার মালিকদের তলব করা হয়েছিল। পৌর এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হওয়ায় তাঁদের ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভাটা অনেক পুরোনো হওয়ায় তাঁদের এক মাসের মধ্যে পৌর এলাকার বাইরে ভাটা সরিয়ে নিয়ে আধুনিক ব্যবস্থায় নির্মাণের জন্য বলা হয়। ইটভাটার মালিকেরা এই আদেশ মেনে নিয়ে মুচলেকা দিয়েছেন। গত ৩০ মার্চ প্রথম আলোর ৪-এর পাতায় মিরকাদিম পৌর এলাকার ইটভাটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।