মিরকাদিমের সাদা গাভি মিলবে রহমতগঞ্জ হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও ঈদের দুই দিন আগে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠে দেখা মিলবে িমরকাদিমের ধবল গাভির। হাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ রোববার দুপুর থেকেই ব্যাপারীরা নদীপথে এসব গরু নিয়ে রহমতগঞ্জ হাটে পৌঁছাতে শুরু করবেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার িমরকাদিম এলাকার সাদা রঙের এ গাভিগুলো লালনপালন করা হয় পুরান ঢাকা, বিশেষ করে রহমতগঞ্জের বাসিন্দাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে। তাঁরা িমরকাদিমের গাভি কোরবানি দেন। একে তাঁরা ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করেন। গত শতকের ত্রিশের দশকে চালু হওয়া রহমতগঞ্জ হাটটি গণি মিয়ার হাট নামেও পরিচিত। শুধু এই হাটেই িমরকাদিমের গাভি পাওয়া যায়।
খামারিরা বলছেন, এ জাতের গরু তৈরির জন্য ভারতের ওডিশা, নেপাল, ভুটান এবং দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নত জাতের বাছুর সংগ্রহ করে সেগুলোকে বিশেষ ব্যবস্থাপনায় বড় করে তোলা হয়। এসব গরুর খাদ্যতালিকায় থাকে নারকেল ও তিসির খৈল, বাছাই করা গম, বুট ও খেসারির ভুসি, খুদের জাউ, মাটিচাপা দিয়ে পচানো ধানের কুটা ইত্যাদি। এ ধরনের খাদ্যাভ্যাস এবং কোনো ধরনের ঘাস খেতে না দেওয়ায় এসব গরুর মাংস হয় নরম ও সুস্বাদু।
গতকাল শনিবার সকালে রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, হাটের মূল প্রবেশপথ দিয়ে ঢুকেই বাঁ পাশে িমরকাদিমের গাভির জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। হাটের ইজারাদার শফি মাহমুদ প্রথম আলোকে বলেন, একসময় এই হাটে কেবল িমরকাদিমের গাভিই পাওয়া যেত। বিশেষ ব্যবস্থায় লালন করা কয়েক হাজার গাভি বিক্রি হতে সময় লাগত না। তবে অতিরিক্ত খরচের কারণে খামারিরা এখন এসব গাভি পালনে উৎসাহ হারাচ্ছেন।
শফি মাহমুদ আরও বলেন, সরবরাহ কম থাকলেও িমরকাদিমের গাভির প্রতি পুরান ঢাকার বাসিন্দাদের আগ্রহের কমতি নেই। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ–তিন গুণ দাম দিয়ে হলেও তাঁরা এটি কিনতে চান। গত বছর এই হাটে পাঁচ শর বেশি গাভি বিক্রি হয়েছে। এ বছর তা আরও কম আসবে।
িমরকাদিমের গোপালনগর এলাকা থেকে আসা গরু ব্যবসায়ী মিজান ব্যাপারী গতকাল হাটে একমাত্র গাভিটি নিয়ে এসেছিলেন। মাঝারি আকারের গাভিটির দাম হাঁকা হয় দেড় লাখ টাকা। তিনি বলেন, এই গরুগুলো অনেক যত্নের সঙ্গে পালন করা হয়। নিয়মিত গোসল করিয়ে গা মুছিয়ে দেওয়া, অতিরিক্ত গরমে ও শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, গোয়ালে মশারির ব্যবস্থা রাখা এবং বাইরের মানুষ ঢুকতে না দেওয়ার মতো নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। গাভি বাদেও একই প্রক্রিয়ায় বড় করা কিছু ষাঁড় বড় করা হলেও সেগুলোর দাম এবং আগ্রহী ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।
ইসলামবাগ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আয়নাল হোসেন বলেন, ‘মিরকাদিমের গাইয়ের কাছে দাম কোনো বিষয়ই না। আইজকা হাডে ঘুরতে আইছি। কাইল দেইখ্যা শুইন্যা দুইখান কিন্যা ফেলুম।’