যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিরপুর থেকে সেনানিবাসের ওপর দিয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে ওভারপাসটি ২০১৩ সালের মার্চে চালু হবে। ফলে মিরপুর থেকে বিমানবন্দর সড়কে যেতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। গতকাল শুক্রবার ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ কথা বলেন। এর আগে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের কার্যালয়ে ফ্লাইওভার নির্মাণকাজের অগ্রগতি বিষয়ে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, সেনাবাহিনীর পরিচালক (প্রকৌশল) ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুল হক, ফ্লাইওভার প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।