মিরপুর থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর ও পল্লবী থানা বিএনপির আহ্বায়ক আহসানউল্লাহ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানায়নি তারা।

মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।