মিরপুর বইমেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে আজ সোমবার বিকেল চারটায় শুরু হচ্ছে মিরপুর বইমেলা। বেনারসিপল্লি, মিরপুর সেকশন ১০-এ শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। লেখক, পাঠক, শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১২ নভেম্বর ২০১৬ শনিবার পর্যন্ত।
মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্সের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে এক রুপি সামন ১ দশমিক ৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই বিক্রি হবে এক রুপি সমান ১ দশমিক ৫ টাকায়।