মিরপুর ১৪ নম্বর সেকশনে আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে আজ শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ১০ মিনিটে মিরপুর ১৪ নম্বর সেকশনের পুলিশ লাইন সংলগ্ন বউ বাজারের একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে গেছে।