মিরপুর ১৪ নম্বরে বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের বাজারে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান পুড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টা ১০ মিনিটে মিরপুর ১৪ নম্বর সেকশনের পুলিশ লাইন-সংলগ্ন বউবাজারে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। বাজারের তিনটি দোকান সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে গেছে।