মিরপুর ২-এ 'পিৎজা হাট ডেলিভারি' আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ২ এলাকার সনি সিনেমা হল প্রাঙ্গণে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে পিৎজা হাটের অষ্টম ডেলিভারি আউটলেট। মিরপুর এলাকার বাসিন্দারা এখন পছন্দের পিৎজা ডেলিভারি নিমেষেই পেয়ে যাবেন। আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের মুখ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেলিভিশন ব্যক্তিত্ব শারমিন লাকি এবং জনপ্রিয় গায়ক তপু অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী বলেন, ‘আমরা ইয়াম ইন্টারন্যাশনাল দ্বারা প্রতিষ্ঠিত গ্লোবাল রোডম্যাপ অনুসরণ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড পিৎজা হাটকে বাংলাদেশে সাফল্যের সঙ্গে গড়ে তুলতে চাই।’ বিজ্ঞপ্তি।