মিরপুরে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে মামুন নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার সকাল আটটার দিকে সেখানে আগুন লাগে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ওই ভবনে পর্দা, আসবাবপত্র, ফোম ও বেডিংয়ের বেশ কয়েকটি দোকান ছিল। অগ্নিকাণ্ডের সময় ভবনের চারতলার বাসিন্দা মামুন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হকের ভাষ্য, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসানের ভাষ্য, মিরপুর থানার পুলিশ মামুনের লাশ নিয়ে যাবে।
আরও পড়ুন: