মিরপুরে অর্ধশত দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ৬০ ফুট সড়কের আমতলা বাজার এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। ছবিটি দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
মিরপুর ৬০ ফুট সড়কের আমতলা বাজার এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। ছবিটি দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ও অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর মিরপুরে প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ এবং দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাজউকের জোন-৩-এর পরিচালক খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুর-১-এর দক্ষিণ পীরেরবাগ এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে অলিউর রহমান প্রথম আলোকে বলেন, এদিন বেলা সাড়ে ১১টায় অভিযানের শুরুতে মিরপুর-১-এর ৬০ ফুট সড়কের আমতলা বাজার এলাকায় অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণাধীন দুটি দোতলা ভবনের বেশির ভাগ অংশ ভেঙে দেওয়া হয়। এ সময় ভবনের মালিকসহ স্থানীয় ব্যক্তিদের অনুরোধে ভ্রাম্যমাণ আদালত আগামী ১৫ দিনের মধ্যে ভবন দুটির বাকি অংশ নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার মুচলেকা নেন। এ ছাড়া বিকেল চারটা পর্যন্ত চলা এ অভিযানে ৬০ ফুট সড়কের দুই পাশে বিভিন্ন আবাসিক ভবনে অবস্থিত ৫০টির মতো দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়া ও অসৌজন্যমূলক আচরণের জন্য ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন।