মিরপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৪-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থেকে দুলাল (২৪) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঢাকা কলেজ থেকে সেলিম নামের একজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।র্যাব সূত্র জানায়, মিরপুর ১৩ নম্বর কৃষি ব্যাংকের সামনে বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুলালকে আটক করে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। ঢাকায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন দুলাল।নিউমার্কেট থানার পুলিশ জানায়, ঢাকা কলেজ থেকে ১৬ বোতল ফেনসিডিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ গতকাল সেলিম নামের একজনকে আটক করেছে।