মিরপুরে আগুনে পুড়ে গেছে পোশাক কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন দারুস সালাম রোডের একটি পোশাক কারখানা গত মঙ্গলবার মধ্যরাতে আগুনে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দারুস সালাম রোডের দশতলা একটি ভবনের ষষ্ঠ তলায় বিডি অলটেক্স লিমিটেড নামের পোশাক কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক প্রথম আলোকে বলেন, পোশাক কারখানাটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে থাকা মালপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।