মিরপুরে আরএফএলের 'বেস্ট বাই' আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএফএলের প্রায় তিন হাজার ধরনের পণ্যসামগ্রী নিয়ে রাজধানীর মিরপুর-১০-এ (রোড-১, প্লট-১৩, সেনপাড়া পর্বতা) আরও একটি ‘বেস্ট বাই আউটলেট’ চালু করা হয়েছে। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহ্‌তাবউদ্দিন আহ্‌মেদ আনুষ্ঠানিকভাবে ওই আউটলেট উদ্বোধন করেন। বেস্ট বাই এজিএম মো. গিয়াস উদ্দিন বিশ্বাস, হেড অব লজিস্টিক মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান, ম্যানেজার সেলস আহসান উদ্দিন, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার ওমর শরীফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা ও এর বাইরে প্রতিষ্ঠানটির আরও ৪৩টি এ রকম আউটলেট চালু রয়েছে। বিজ্ঞপ্তি।