মিরপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় আজ বুধবার রোজিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শাহ আলী থানার হাজির রোড এলাকার বস্তির বাসিন্দা রোজিনার স্বামী জাভেদের দাবি, তাঁর সঙ্গে অভিমান করে স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। রোজিনা মিরপুরে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।

জাভেদের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাতে ওষুধ খাওয়াকে কেন্দ্র রোজিনার সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর রোজিনা আজ সকালে বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, স্বামী জাভেদকে আটক করা হয়েছে। রোজিনার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।