মিরপুরে ঝুটপট্টিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর-১৩ নম্বর এলাকার ডেকসো অফিসের পাশে ঝুটপট্টিতে থাকা ৬০টি দোকোনের বেশির ভাগই পুড়ে গেছে আগুনে। ছবিটি বেলা তিনটায় তোলা। ছবি: সাহাদাত পারভেজ
মিরপুর-১৩ নম্বর এলাকার ডেকসো অফিসের পাশে ঝুটপট্টিতে থাকা ৬০টি দোকোনের বেশির ভাগই পুড়ে গেছে আগুনে। ছবিটি বেলা তিনটায় তোলা। ছবি: সাহাদাত পারভেজ

মিরপুর ১৩ নম্বরে ডেসকো অফিসের পাশে ঝুটপট্টি ও বস্তিতে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা দুইটা আট মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল তিনটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর কাজ চলছে।

এর আগে গত রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফাতেমা নামের সাড়ে তিন বছরের একটি শিশু দগ্ধ হয়ে নিহত হয়েছে।