মিরপুরে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গলাকাটা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে মিরপুরের-১০ (সি) ব্লকের ১৪ নম্বর লেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

তরুণীর বয়স ২০ বছরের মতো হতে পারে বলে পুলিশ ধারণা করছে।


মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ফোনে প্রথম
আলোকে জানান, নাইট গার্ড খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর পরনে বেগুনি-সাদা রঙের সালোয়ার-কামিজ রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আরিফ।