মিরপুরে দোকানকর্মীকে খুন করে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গতকাল সোমবার রাতে সজল মিয়া (১৯) নামের এক দোকানকর্মীকে গুলি করে হত্যা করে সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।নিহত সজল মিয়ার চাচা শামসুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, কল্যাণপুর নতুন বাজারে তাঁর ভাঙারির দোকানে কাজ করতেন সজল। গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে চাচা-ভাতিজা দক্ষিণ পাইকপাড়ার বাসায় ফিরছিলেন। বাসায় পৌঁছার আগে মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী সজলকে লক্ষ্য করে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় শামসুল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সজলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ব্যাগে সাড়ে সাত লাখ টাকা ছিল বলে জানিয়েছেন তাঁর চাচা শামসুল হক।