মিরপুরে দোতলা বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার দিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজসংলগ্ন টোলারবাগ প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দোতলা বাসটিতে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, উচ্ছৃঙ্খল লোকজন বাসটিতে আগুন দিয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ওই সময় বাসটিতে চালক, চালকের সহকারী বা কোনো যাত্রী ছিলেন না। যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিনে আগুন লাগলে পুরো বাসটি পোড়ার কথা নয়। ঘটনার তদন্ত চলছে।