মিরপুরে নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের বড়বাগ এলাকায় রেণু বেগম (২৬) নামে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেণু বেগমের ছোট ভাই মো. ইউনুস বলেন, রেণু রগচটা স্বভাবের ছিলেন। চট করে রেগে যেতেন। রাগের মাথায় তিনি ঘরের পর্দা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। রেণুর স্বামী মো. সুমন বৈদ্যুতিক মিস্ত্রি বলে তিনি জানিয়েছেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার ঘটনা নিশ্চিত করে বলেন, বড়বাগের ৬/২/এ নম্বর বাসার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।