মিরপুরে পিস্তল-গুলিসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার ও রাজধানীর মিরপুরের কাফরুল থেকে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দীন ইসলাম ও মালেক। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
পল্লবী জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) কামাল হোসেন প্রথম আলোকে জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের সামনে থেকে দীন ইসলামকে তিনটি গুলিসহ আটক করা হয়। পরে দীন ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী সাভার থেকে পিস্তলসহ মালেককে আটক করা হয়।
এসি কামাল হোসেন আরও জানান, মালেক অস্ত্র ব্যবসায়ী। মালেক ও দীন ইসলাম সাভার ও মিরপুরে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।