মিরপুরে প্রথমার বইমেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে আজ সোমবার থেকে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। বেনারসি পল্লি, মিরপুর সেকশন-১০-এ শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকেল চারটায় এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। এ বছর একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে এ মেলায়। আর নতুন প্রকাশিত বইয়ের মধ্যে থাকছে ফারুক আজিজ খানের বসন্ত ১৯৭১: মুজিবনগর সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার নবাব সিরাজ-উদ-দৌলা, মঈনুস সুলতানের ঈদের সোনালি ইগল, মতিউর রহমান সম্পাদিত সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে, মতিউর রহমানের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ ও ইমরান মাহফুজ সম্পাদিত আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ মেলায় পাওয়া যাবে। শিশু-কিশোরদের জন্য সদ্য প্রকাশিত রকিব হাসানের ছায়াশহর, গোয়েন্দা ‘কিশোর-মুসা-রবিন’ সিরিজের গোলকরহস্য, আনিসুল হকের কিশোর উপন্যাস বাগানবাড়ি রহস্য ও মশিউল আলমের রহস্যোপন্যাস তুমুলের আঙুলরহস্যও পাওয়া যাবে ৩০ শতাংশ কমিশনে।