মিরপুরে বিআরটিসির বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বিআরটিসির থেমে থাকা একটি দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা একটার দিকে মিরপুরের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে বাসের চালক বা যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, মিরপুরের বাঙলা কলেজের সামনের সড়কে দোতলা বাসটিতে আগুন ধরিয়ে দিলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি  ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটি মিরপুর-গাজীপুর  রুটের ছিল।

তবে মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বাসটিত আগুন দিয়েছে। এ জন্য জুমার নামাজের আগের সময়কে তারা বেছে নিয়েছে।