মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় আজ শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া নামে এক যুবক মারা গেছেন। মিরপুর ১৩ নম্বর সেকশনে তাঁর মাংসের দোকান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের পরিদর্শক সিদ্দিকুর রহমানের ভাষ্য, আরজু মিয়ার বয়স ২৪ বছর। বাড়ি কাফরুল এলাকার ১০ নম্বর সড়কে। তাঁর বাবার নাম আব্দুল রহিম মিয়া।

সিদ্দিকুর রহমান আরও বলেন, সকাল ছয়টার দিকে দোকানের শাটার খোলার সময় আরজু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। জাভেদ নামে এক সহকর্মী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।