মিরপুরে ভবনের অবৈধ অংশ ভাঙল রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের টোলারবাগে একটি বহুতল ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনটির নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, টোলারবাগের ৯/৫ নম্বর বাড়ির অনুমোদন ছিল আটতলার। কিন্তু বাড়ির নয়তলার কাজ শেষে দশম তলার একটি অংশে কলাম করে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।