মিরপুরে ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি ভবনে আজ সোমবার সকাল আটটার দিকে আগুন লাগে। ওই ভবনে বেশ কয়েকটি পর্দার ও আসবাবপত্রের দোকান ছিল। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হকের ভাষ্য, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানান মাহমুদুল হক। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।