মিরপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে সাইদুল ইসলাম (১৫) নামে এক ছাত্র মারা গেছে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ জানিয়েছে, মণিপুরের বায়তুল আমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ালেখা করত সাইদুল। গত বৃহস্পতিবার রাতে সে মাদ্রাসার ছাদে হাঁটাহাঁটি করছিল। ছাদে রেলিং না থাকায় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পড়ার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গেও তার শরীরের সংযোগ ঘটনায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে সে মারা যায়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।