মিরপুরে মার্কেটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর-১২ নম্বরে অবস্থিত মোল্লা মার্কেটে গতকাল বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে ১০ তলাবিশিষ্ট মোল্লা মার্কেটের দশম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আধা ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শফিকুল বলেন, দশম তলায় আগে একটি পোশাক কারখানা ছিল, এখন কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।