মিরপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর ছয়টার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. সোহেল (১৮)।


পুলিশ জানায়, মিরপুর ১১ নম্বরের সি-ব্লকে নির্মাণাধীন সিটি করপোরেশন মার্কেটের সামনে একতলার একটি ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল শনিবার মধ্যরাতে কেউ সোহেলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। মাদক সেবন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সোহেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।