মিরপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে নবী হোসেন (১৯) নামে এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মিরপুর সেনপাড়া থেকে তাঁর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোলেমান চৌধুরী প্রথম আলোকে বলেন, নবী হোসেন মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি মেসে থাকতেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেনপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এসআই বলেন, নবী হোসেন মিরপুরের একটি স্থানীয় পোশাকপ্রতিষ্ঠানে চাকরি করতেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাসায় ফিরে আবার বের হন তিনি। রাতে মিরপুরের কোনো এক স্থানে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করে সেনপাড়ায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। নবী হোসেনের গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। পিতা মৃত রফিক খান।