মিরপুরে রাজউকের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিরপুর এলাকায় অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার চালানো অভিযানে অবৈধভাবে পরিচালিত একাধিক স্থাপনা ও র্যা ম্প (গাড়ি ওঠার জন্য ঢালু সিঁড়ি) ভেঙে ফেলা হয়। দুটি ভবনের মালিককেও দুই লাখ টাকা জরিমানা এবং কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ১৫-৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়।
রাজউকের জোন-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুর-১০ নম্বর থেকে রোকেয়া সরণি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।