মিরপুরে রাজউকের উচ্ছেদ
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাটে বাণিজ্যিকভাবে অননুমোদিত গেস্টহাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ ও উচ্ছেদ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬ নম্বর সেকশনের এ-ব্লকে আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে পরিচালিত আল ফুয়াদ কমিউনিটি সেন্টার ও পার্কিংয়ের জায়গায় দস্তরখানা রেস্টুরেন্টের গ্যাস ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভবনের পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিকভাবে পরিচালিত সাতটি দোকান, ফুটপাত ও রাস্তার ওপরের ১৬টি দোকান অপসারণ করা হয়। অভিযানে ভবনের সামনের ফুটপাতের ওপর নির্মিত ১৪টি র্যা ম্প ও ৯টি সিঁড়ি অপসারণ করা হয়।