মিরপুরে সিআরপি ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১৩ তলা ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় এনজিও অফিসটি বন্ধ ছিল। আগুন ও পানিতে তাদের কিছু কাগজপত্র নষ্ট হয়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।