মিরপুরে স্বস্তির বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ খরতাপের পর রাজধানীর মিরপুরে আজ শনিবার বিকেলে একপশলা বৃষ্টি নেমেছে। বৃষ্টির ফোঁটায় মিরপুরবাসীর জীবনে নেমে এসেছে স্বস্তি।
বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুরের উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এই মেঘ দ্রুতই অন্যান্য দিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ছয়টা থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। এর কিছু সময় পরই বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বৃষ্টি চলছে।