মিরপুরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর ১ নম্বরে সোমবার বিকেলে ফের সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছেন মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে মিরপুর ও আশপাশের এলাকার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে সকালেও এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। ছবিটি সোমবার দুপুরে সনি সিনেমা হলের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

সড়কের ওপর বসে আছেন শ্রমিকেরা। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

এভাবেই যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকেরা। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

সড়ক অবরোধের কারণে যানবাহন না চলায় হেঁটে গন্তব্যে রওনা দেয় সাধারণ মানুষ। ছবিটি মিরপুর ১ নম্বর মোড় থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

সড়ক অবরোধ থাকায় দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

সড়ক অবরোধের কারণে মিরপুর ১ নম্বর ও আশপাশের এলাকায় সারা দিনই যানজট লেগে ছিল। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম