মিরপুরে হাসপাতালের নাম পরিবর্তন
বাংলাদেশ আই কেয়ার সোসাইটি প্রতিষ্ঠিত মিরপুরের গ্লুকোমা রিসার্চ অ্যান্ড আই হসপিটালের নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম হবে মুস্তাফিজ গ্লুকোমা রিসার্চ অ্যান্ড আই হসপিটাল। প্রয়াত অধ্যাপক মুস্তাফিজুর রহমান গ্লুকোমা সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন।
গত ১ জুন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী হাসপাতালের নতুন নামফলক উন্মোচন করেন। এ সময় মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আই কেয়ার সোসাইটির সভাপতি ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক এম নজরুল ইসলাম প্রয়াত এই বিশিষ্ট চিকিৎসকের অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন।
সভায় চিকিৎসকদের মধ্যে আরও বক্তব্য দেন হেদায়েতুল ইসলাম, শাহাব উদ্দিন, হাসান শহীদ, আলী আকবর, মিরা মিত্র, মান্নান হাওলাদার, মো. আনিসুজ্জামান, সালাহউদ্দিন মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।