মিরপুরে ১১০ কেজি আম ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১ নম্বরের ফলপট্টিতে অভিযান চালিয়ে একটি দোকানের ১১০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল সোমবার এই আদালত পরিচালনা করে। আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যান।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রেহানুল হক অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) রিয়াজুল হক। পুলিশ এই অভিযানে সহযোগিতা করে৷ বিজ্ঞপ্তি৷