প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নিয়মিত অভিযানে মিরপুরে ১৯টি ভবনের ১৭টি দোকান এবং অবৈধভাবে নির্মিত ১৪টি গাড়ি ওঠানামার পথ (র্যাম্প) উচ্ছেদ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার অঞ্চল-৩-এর আওতাধীন মিরপুর ৬ নম্বর সেকশনে পরিচালিত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। অভিযানে মিরপুর ৬ নম্বর সেকশনের ‘এ’ ব্লকে ৫ নম্বর অ্যাভিনিউ এলাকার একটি ভবনের পার্কিংয়ের জায়গায় গড়ে তোলা ‘দস্তরখানা’ নামের একটি রেস্তোরাঁ উচ্ছেদ করা হয়। একই এলাকার ১/২, ৩৭, ৪৬, ৫০, ৫২ ও ৫৪ নম্বর হোল্ডিংয়ে পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিকভাবে পরিচালিত ১৭টি দোকান উচ্ছেদের পাশাপাশি ‘সি’ ব্লকের ১৬ নম্বর সড়কে অবস্থিত দুটি ভবনের নকশাবহির্ভূত স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। বিজ্ঞপ্তি