মিরপুরে ২ পোশাকশ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে অ্যাকটিভ ডাইং ফ্যাক্টরি নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলেন স্বপন (২২) ও আরিফ (২৪)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, স্বপনের শরীরের ৯৫ শতাংশ ও আরিফের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার কথা জানেন বলে জানিয়েছেন।