প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন লাইফ’। ১৩ অক্টোবর এই আউটলেটটি উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন এসিআই লজিস্টিক লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস আবু নাছের, হেড অব রিটেইল সেলস সামসুদ্দোহা শীমুল, হেড অব করপোরেট অ্যান্ড ইন্টারন্যাশন্যাল বিজনেস সোহেল তানভির খান, হেড অব গ্রোসারি বিজনেস পারভেজ চৌধুরী প্রমুখ। ‘স্বপ্ন লাইফ’-এ সুলভ মূল্যে সব ধরনের পোশাক ও ঘর সাজানোর সামগ্রী পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।