মিরপুরের মামলায় জামিন মির্জা আব্বাসের পল্টনের মামলায় নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত। তবে পল্টন থানার একটি মামলায় তাঁর জামিনের আবেদন নাকচ করেছেন পৃথক আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।২৭ জুন বিএনপির ডাকা হরতালে মিরপুর এলাকায় গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করে পুলিশ। গতকাল মির্জা আব্বাসের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ইসমাইল হোসেন জামিনের আবেদন মঞ্জুর করেন।অন্যদিকে একই অভিযোগে পল্টন থানায় করা আরেকটি মামলায় মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ করে দেন মহানগর হাকিম আবদুল মজিদ।