মিরসরাই উপজেলার চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুরুল আমিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নাশকতার চারটি মামলায় নুরুল আমিনের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর বিরুদ্ধে নাশকতার মোট ১৫টি মামলা রয়েছে।