মিরসরাই ও সীতাকুণ্ডে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. ইকবাল (৪০) এবং সীতাকুণ্ডের দিদারুল আলম (৩৮) ও মো. লিটন (৩০)।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নিজামুল ফাহামি বলেন, গত বুধবার দিবাগত রাতে মহাসড়কের সীতাকুণ্ডের টেরিয়াল এলাকায় দ্রুতগতির একটি পিকআপ পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক মো. ইকবাল ঘটনাস্থলে নিহত হন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে মহাসড়কের মিরসরাইয়ের চিনকির আস্তানা এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি ট্রাক সামনের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক দিদারুল আলম ও তাঁর সহকারী মো. লিটন নিহত হন।