মিরসরাই ট্র্যাজেডি চোখের জলে নিহতদের সঞ্চরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। দুর্ঘটনাস্থলে, নিহত শিক্ষার্থীদের বাড়ির সামনে ও আবুতোরাব বাজারের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় কালো পতাকা আর ব্যানার। ২০১১ সালের ১১ জুলাই সড়ক দুর্ঘটনায় শিশু-কিশোরসহ নিহত ৪৪ জনের সঞ্চরণে উড়ছিল ওই কালো পতাকা।
গতকাল বৃহস্পতিবার সকালে আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নিহত শিক্ষার্থীদের সঞ্চরণে নির্মিত সঞ্চৃতিসঞ্চারকে তাদের স্বজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে পালন করেন মিরসরাই ট্র্যাজেডির দ্বিতীয় বছর। মিরসরাইয়ের প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও সঞ্চৃতিসঞ্চারক আবেগে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের ছাত্ররা। ওই দিন আবুতোরাব-বড়তাকিয়া সড়কে ট্রাকটি উল্টে খাদে পড়ে শিশু-কিশোরসহ ৪৪ জন নিহত হয়। সবচেয়ে বেশি ছাত্র নিহত হয় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের।
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সঞ্চৃতিসঞ্চারক আবেগের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। পরে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করে তারা। এ ছাড়া আবুতোরাব উচ্চবিদ্যালয়ের সব শ্রেণীকক্ষে মোনাজাত করা হয়েছে।