মিরসরাই-ফটিকছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদর ইউনিয়নের পূর্ব গোভনীয়া বন বিট এলাকায় একটি পাহাড়ের চূড়ায় কয়েকটি বড় ফাটল দেখা দিয়েছে। মিরসরাই সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে দোচাইল্লা নামক স্থানে বিশাল ওই পাহাড়টির অর্ধেক অংশ ধসে মিরসরাই-ফটিকছড়ি সড়কের ওপর আছড়ে পড়ে। এতে মিরসরাই-ফটিকছড়ি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রোববার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আশরাফ হোসেন, চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম পাহাড়ধসের এলাকা পরিদর্শন করেন।সরেজমিনে গেলে নাছির উদ্দিন ও করিমুল হক জানান, ঈদের রাতে প্রবল বর্ষণের পর থেকে পাহাড়টিতে ফাটল দেখা যায়। পরবর্তী দু-তিন দিন পর পাহাড়ের অর্ধাংশ ধসে পড়ে এবং বাকি অংশে একাধিক ফাটল দেখা দেয়। পাহাড়ধসের কারণে মিরসরাই-ফটিকছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেন জানান, অতিবর্ষণের ফলে মাটি ঢিলা হয়ে এক একর আয়তনের ওই পাহাড়টি ধসে গেছে এবং বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী সুমন কুমার সিংহ জানান, মিরসরাই-ফটিকছড়ি সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। পাহাড়ধসে সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তিনি জানেন না বলে স্বীকার করেন। এ বিষয়ে তিনি আজ সোমবার (২৭ আগস্ট) প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।