মিরসরাই বারইয়ারহাট পৌরসভার নিজস্ব ভবন হয়নি ১০ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা হয় ২০০১ সালে। কিন্তু ১০ বছরেও এই দুই পৌরসভার নিজস্ব কোনো ভবন গড়ে ওঠেনি। ভাড়াবাড়িতেই চলছে দুই পৌরসভার কাজ।দুই পৌরসভার বাসিন্দারা অভিযোগ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিকতা এবং সদিচ্ছার অভাবে পৌর ভবন হয়নি। কাল মঙ্গলবার অনুষ্ঠেয় পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো মেয়র পদপ্রার্থীও তাঁদের নির্বাচনী ইশতাহারে নিজস্ব পৌর ভবন করার ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি।সরেজমিনে দেখা যায়, একটি ভাড়াবাড়িতে গড়ে উঠেছে পৌর ভবন। এখানে সব কর্মকর্তা-কর্মচারীর বসার জায়গা নেই। পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ছোট্ট একটি কক্ষে বসে কাজ করতে হচ্ছে আমাদের তিনজনকে। কেউ এলে বসার জায়গা দেওয়া যায় না।’জানা গেছে, তিন মাস আগে এখানে পৌর কার্যালয় করা হয়। দোতলা ভবনটিতে আগে ছিল প্রশিকার কার্যালয়। তারা এখন দ্বিতীয় তলায় চলে গেছে। আর একতলার চার কক্ষ পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। এখানে প্রতি মাসে ভাড়া দিতে হয় সাড়ে ছয় হাজার টাকা। এর আগে উপজেলা ভবনের একটি কক্ষে ছিল কার্যালয়।গত ২ ডিসেম্বর পৌর মেয়র আবুল ফারুক মিয়া মারা গেছেন। প্যানেল মেয়র নুরুল করিম বলেন, ‘আশা করছি, নির্বাচিত মেয়র এলে পৌর ভবন করার কাজ হাতে নেওয়া হবে।’বারইয়ারহাট পৌরসভা: পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার একটি একতলা ভাড়াবাড়ি পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। এখানে আছেন পৌরসভার ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। দুই বছর ধরে এ ভবনে চলছে কাজ। এর আগে মেয়র জালাল উদ্দীনের মালিকানাধীন একটি ভবনে পৌরসভার কার্যালয় ছিল।